সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইর লেনদেন।
এদিন ডিএসইর প্রধান সূচক ১১ দশমিক ৪৫ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ২৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়েছে।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৩৭১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৩৫৭ কোটি ৬ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ২৯০ কোটি ৩৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ২৬৩ কোটি টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৭ কোটি ৩৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৩৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ০০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০১ পয়েন্টে এবং ১১ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৭৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ১৩৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, এবি ব্যাংক, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, বেক্সফার্মা, আইএফআইসি ব্যাংক এবং ইউসিবি ব্যাংক।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৮১ কোটি ৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৯৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১৩ কোটি ১ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৯১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪১ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৮০৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৭ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৮০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১০৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সফার্মা, ইস্টার্ন ব্যাংক, এবি ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউসিবি ব্যাংক, ডেল্টা স্পিনিং, লাফার্জ সুরমা সিমেন্ট এবং এক্সিম ব্যাংক।
/এসএনএইচ/







