ডিএসইতে প্রধান সূচক ৩৯, সিএসইতে বেড়েছে ৭৬ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ১৬:১৭আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৬:১৭

 

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইর লেনদেন।

এদিন ডিএসইর প্রধান সূচক ৩৯ দশমিক ৪৮ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৭৬ দশমিক ৬৭ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৬২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৪৬ কোটি ১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯৯৫ কোটি ৯৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৭৭৭ কোটি ১৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২১৮ কোটি ৭৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৩৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে  ১ হাজার ২৯৭ পয়েন্টে এবং ২৩ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৯৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৭১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিটি ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, আরএসআরএম স্টিল, বেক্সফার্মা, আইসিবি, ব্র্যাক ব্যাংক, ইসলামী ফাইন্যান্স এবং ডিবিএইচ।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬৬ কোটি ৫০ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৬৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ২ কোটি ৩৬ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭৬ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৮৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৮০০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৪ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৫০ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৬২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১২২টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ডিবিএইচ, বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি, লংকা-বাংলা ফাইন্যান্স, এইচএফএল, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং বিএসআরএম লিমিটেড।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম