প্রাইম ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৭, ১১:১২আপডেট : ০৯ মে ২০১৭, ১১:১২

প্রাইম ব্যাংকের এজিএম অনুষ্ঠিত বেসরকারি প্রাইম ব্যাংক লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। গত সোমবার রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে এ এজিএম অনুষ্ঠিত হয়। এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরী।

ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও জনসংযোগ বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের ভাইস চেয়ারপারসন নাসিম আনোয়ার হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মাফিজ আহমেদ ভূঁইয়া, অডিট কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ পিএইচডি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. জিএম খুরশীদ আলম, পরিচালক কাজী সিরাজুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, মেরিনা ইয়াসমিন চৌধুরী, সালমা হক, ওয়াহিদ মুরাদ জামিল, মো. মুশতাক আহমেদ তানভীর (তিতাস), এম ফরহাদ হোসেন এফসিএ,  ব্যাংকের সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন ইমাম আনোয়ার হোসেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম