চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৭, ১৯:১৫আপডেট : ১৪ মে ২০১৭, ১৯:১৮

 

বিশ্বব্যাংক চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে জানিয়েছেন বিশ্বব্যাংক। রবিবার বিশ্ব ব্যাংকের প্রতিবেদন ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ এ এই পূর্বাভাস তুলে ধরা হয়।

বাংলাদেশ ডেভেলপমেন্ট আউটলুকে বলা হয় প্রত্যাশা অনুযায়ী রফতানি ও রেমিট্যান্স আহরণ কমে যাওয়ায় গত বছরের তুলনায় এবার বাংলাদেশের প্রবৃদ্ধি কম হবে।

যদিও সরকার এ বছর ৭ দশমিক ২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন করেছে।

বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, গত অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) যেখানে বাংলাদেশ রফতানিতে ৯ শতাংশ প্রবৃদ্ধি  অর্জিত হয়েছিল এবার একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশ।

আর ওই সময়ে গত অর্থবছরে বাংলাদেশের রেমিট্যান্স কমেছিল ২ দশমিক ৫ শতাংশ। এবার কমেছে ১৬ শতাংশ।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংস্থার প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। তিনি বলেন, ‘সার্বিকভাবে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ তার ধারাবাহিকতা ধরে রেখেছে। রফতানি ও রেমিট্যান্সে কিছুটা নেতিবাচক প্রভাব বইছে। তবে স্থিতিশীলতা বজায় আছে।’

উল্লেখ্য, গত ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ অতিক্রম করে। এরপর গত জুনে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করা হয়। আগামী ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ শতাংশ নির্ধারণ করা আছে।

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান