বেশি টাকা গুনতে হবে ফাস্টফুড খেতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ১৭:০৫আপডেট : ০১ জুন ২০১৭, ১৭:১১

ফাস্টফুড
ভবিষ্যত প্রজন্মের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে বার্গার, স্যান্ডউইচ, হট ডগ, পিৎজাসহ ফাস্ট বা জাঙ্ক ফুড জাতীয় খাদ্যে ১৫ শতাংশ ভ্যাটের সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ সম্পূরক শুল্ক (স্থানীয় পর‌্যায়ে উৎপাদিত) আরোপের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন। ভ্যাটের সঙ্গে অতিরিক্ত এ সম্পূরক শুল্কের কারণে এসব পণ্যের দাম বেড়ে যাবে।
অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘এর আগে শিশু-কিশোর ও তরুণ সমাজের ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে জাঙ্ক ফুডের ওপর অতিরিক্ত কর আরোপ করার আশ্বাস দিয়েছিলাম। সে কারণে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফাস্টফুড বা জাঙ্ক ফুড জাতীয় খাবার যেমন, সব ধরনের বার্গার, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ ও পিৎজায় স্থানীয় পর্যায়ে উৎপাদনের ক্ষেত্রে অতিরিক্ত ১০ শতাংশ সম্পূরক শুল্কারোপের প্রস্তাব করছি।’
 /জিএম/এসটি/

আরও পড়ুন- 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত নিষ্পত্তির আবেদন করবে পুলিশ
রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত নিষ্পত্তির আবেদন করবে পুলিশ
সংবিধান সংশোধন কমিটিতে ১১ দলের প্রতিনিধিত্ব থাকবে না: গোলাম পরোয়ার
সংবিধান সংশোধন কমিটিতে ১১ দলের প্রতিনিধিত্ব থাকবে না: গোলাম পরোয়ার
জামিন নিয়ে কুমিল্লার এসপির মন্তব্যের ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ
জামিন নিয়ে কুমিল্লার এসপির মন্তব্যের ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ
সংবিধান সংশোধন কমিটির বৈঠক শুরুর পর প্রতিবাদ জানিয়ে বেরিয়ে গেলেন হাসনাত কাইয়ুম
সংবিধান সংশোধন কমিটির বৈঠক শুরুর পর প্রতিবাদ জানিয়ে বেরিয়ে গেলেন হাসনাত কাইয়ুম
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা