তৈরি পোশাক খাতে ৫ শতাংশ কর কমছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ১৭:১৪ আপডেট : ০১ জুন ২০১৭, ১৭:১৮


তৈরি পোশাক খাত
তৈরি পোশাক শিল্প খাতের করপোরেট করের হারে ৫ শতাংশ কমানো হচ্ছে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। বাজেটে এ খাতের কর হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (জুন ১) জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
তিনি বলেন, ‘দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে তৈরি পোশাক শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে আন্তর্জাতিক প্রতিকূল বাজার পরিস্থিতিতে এ খাত নানা চাপের মুখে আছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের তৈরি পোশাক খাতের গুরুত্ব বিবেচনা করে এ খাতকে সবসময় নানাবিধ প্রণোদনা দেওয়া হয়।’

তিনি বলেন, ‘তৈরি পোশাক উৎপাদন ও রফতানিতে নিয়োজিত করদাতারা বর্তমানে ০.৭০ শতাংশ হারে উৎসে কর এবং ২০ শতাংশ হারে আয়কর দিচ্ছেন। যা আগামী বছর আয়করের হার হ্রাস করে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি।’

/জিএম/এসটি/

আরও পড়ুন- 

দাম বাড়তে পারে যেসব পণ্যের

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালত চত্বরে মেজাজ হারালেন পরীমণি
আদালত চত্বরে মেজাজ হারালেন পরীমণি
সাগর-রুনি হত্যা মামলা: ১৩১ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন
সাগর-রুনি হত্যা মামলা: ১৩১ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া
কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম