আপটাভুক্ত দেশে ১০,৬৭৭টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৭, ১৪:২১আপডেট : ১২ জুন ২০১৭, ১৬:০৯

জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ বৈঠকে মন্ত্রীরা। (ছবি: ফোকাস বাংলা) দ্য এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টভুক্ত (আপটা) সাতটি দেশে মোট ১০ হাজার ৬৭৭টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। সোমবার (১২ জুন) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় আপটার দ্বিতীয় সংশোধনী অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এমএন জিয়াউল আলম।

জিয়াউল আলম বলেন, ‘আগে আপটাভুক্ত দেশে ৪ হাজার ৬৪৮টি পণ্যে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পেতো। এ প্রস্তাব অনুমোদনের ফলে এখন থেকে ১০ হাজার ৬৭৭টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। যার মধ্যে ভারতে ৩ হাজার ৩৮১টি, চীনে ২ হাজার ৩৭২টি, দক্ষিণ কোরিয়ায় ৩ হাজার ৫৫৭টি এবং আফটাভুক্ত অন্য তিনটি দেশে বাকি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ।’

সচিব জিয়াউল আলম আরও বলেন, ‘পণ্যভেদে ৫ শতাংশ থেকে শতভাগ শুল্ক সুবিধা ভোগ করতে পারবে বাংলাদেশ।’

এছাড়াও, মন্ত্রিপরিষদ সভায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৭-এর খসড়া অনুমোদন করা হয়। আইনে চারটি ধারা পরিবর্তন করা হয়েছে। আইনের ১২ ধারায় বলা হয়েছে, এ প্রতিষ্ঠানে নিযুক্ত বিজ্ঞানীরা বোর্ড গঠন করে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি নিতে পারবেন।

/এসআই/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের