ডিএসইতে প্রধান সূচক ৩১, সিএসইতে বেড়েছে ৫৬ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৭, ১৫:৩৫আপডেট : ২২ জুন ২০১৭, ১৫:৩৫

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩১ দশমিক ৩৮ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৫৬ দশমিক ৬৩ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৭৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩৮ কোটি ৮৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭৪৪ কোটি ১২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৭০০ কোটি ৪১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৩ কোটি ৭১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৫ পয়েন্টে এবং ৮ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৭১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৮টির, কমেছে ৯৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, প্রাইম ব্যাংক, স্কয়ার ফার্মা, আরএসআরএম স্টিল, ব্র্যাক ব্যাংক, আমরা টেকনোলজি, ইফাদ অটোমোবাইল, সিভিও পেট্রোকেমিক্যাল এবং গ্রামীণ ফোন।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩১ কোটি ৯১ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৬ কোটি ৫৩ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫৬ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪৯০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৪ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩৪২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫১ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৫৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ৬৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্রাইম ব্যাংক, সিভিও পেট্রোক্যামিক্যাল, এক্সিম ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, লংকা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, আল আরাফা ইসলামী ব্যাংক এবং রিজেন্ট টেক্সটাইল।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের