গুটিকয়েক মানুষকে ঋণ দেওয়ার সংস্কৃতি থেকে বের হওয়ার নির্দেশ গভর্নরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৭, ১২:৫৮আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১২:৫৮

ফজলে কবির নির্দিষ্ট খাতের গুটি কয়েক মানুষকে ঋণ দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত ‘ফিন্যান্সিয়াল ইন্সট্যাবলিটি রিপোর্ট-২০১৬’ প্রকাশ অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। অনুষ্ঠানে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

ফজলে কবির বলেন, ‘খেলাপি সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এজন্য বড় অঙ্কের ঋণ দেওয়া থেকে সরে এসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ঋণ দিতে হবে। ঋণ দেওয়ার আগেই দেখতে হবে তারা ঋণ ফেরত দেওয়ার উপযোগী কিনা।’

এ জন্য গুণগত মানের ঋণ বিতরণের পরামর্শ দিয়ে গভর্নর বলেন, ‘ঋণ যাতে একক খাতে পুঞ্জিভূত না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।’

রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন- ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, এসএম মনিরুজ্জামান, চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লা মালিক কাজেমি, প্রধান অর্থনীতিবিদ ফয়সাল আহমেদ প্রমুখ। 

/জিএম/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের