গার্মেন্টসে ঈদের ছুটি তিন ধাপে, উৎসব ভাতা ২৪ আগস্টের মধ্যে দেওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৭, ১৭:৫৫আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৮:০৭


শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু (ফাইল ছবি) আসন্ন কোরবানির ঈদের আগেই শ্রমিকদের বোনাস এবং আগস্ট মাসের বেতনসহ সব পাওনা পরিশোধের জন্য গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। এ সময় যানজট এড়াতে ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে শ্রমিকদের ঈদের ছুটি তিন ধাপে দেওয়ার জন্য আহ্বানও জানান তিনি। বুধবার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গার্মেন্টস শিল্পসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান কলকারখানার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নির্ধারণে গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটির ৩৫তম সভায় তিনি এ আহবান জানান।
সভায় জানানো হয়, তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ’র সদস্যভুক্ত গার্মেন্টস মালিকরা ২৪ আগস্টের মধ্যে উৎসব ভাতা প্রদান করবেন। শ্রম প্রতিমন্ত্রী আশা করেন, গার্মেন্টস মালিকরা ঈদুল আজহার আগেই শ্রমিকদের সব পাওনা পরিশোধ করবেন। তবে বেতন পরিশোধের ক্ষেত্রে কোনও মালিকের যদি অর্থনৈতিক কোনও সমস্যা থাকে তাহলে অবশ্যই শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবেন।
সভায় গার্মেন্টস কারখানার উৎপাদন স্বাভাবিক রাখার স্বার্থে এবং মহাসড়কগুলোয় যানজট এড়াতে আসন্ন ঈদের ছুটি একসঙ্গে না দিয়ে পর্যায়ক্রমে ২ বা ৩ ভাগে দেওয়ার সিদ্ধান্ত হয়। ঈদ বোনাস এবং বেতন নিয়ে যেন কোনও প্রকার শ্রমিক অসন্তোষ না দেখা দেয় সে বিষয়ে মালিক-শ্রমিক সকলকে সহযোগিতার আহবান জানানো হয়।
শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মিঞা আব্দুল্লাহ মামুন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. সামছুজ্জামান ভুইয়া, শ্রম পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ম-সচিব খোন্দকার মোস্তান হোসেন, শিল্প পুলিশের মহাপরিচালক মো. নওশের আলী, এনএসআই এর অতিরিক্ত পরিচালক হালিমুজ্জামান, বিজিএমইএ এর অতিরিক্ত সচিব মুনসুর খালেদ এবং বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ এর সভাপতি সিরাজুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।
/এসআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের