ডিএসইতে প্রধান সূচক ৩৪, সিএসইতে বেড়েছে ৬২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৭, ১৫:৪০আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৫:৪০

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৪ দশমিক ৪৯ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৬২ দশমিক ১১ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯১৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৮০৫ কোটি ৭৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮৭০ কোটি ৫৪ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৭৬৫ কোটি ৬০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১০৪ কোটি ৯৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৯৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৪১ পয়েন্টে এবং ১৪ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৪৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১৪০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, কেয়া কসমেটিকস, স্কয়ার ব্যাংক, বেক্সফার্মা, ইফাদ অটোমোবাইল, এক্সিম ব্যাংক এবং আইডিএলসি।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪৮ কোটি ২৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৮ কোটি ১৩ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬২ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬১৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৯ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৯৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৫৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৭৭ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩৪২ পয়েন্টে অবস্থান করছে।এদিন সিএসইতে লেনদেন
হওয়া ২৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১১৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, কেয়াকসমেটিকস, ওমিয়েক্স, উত্তরা ব্যাংক, ইউসিবিএল, স্কয়ার ফার্মা, বিডি থাই, ন্যাশনাল ব্যাংক এবং ফুওয়াং ফুড।
আরও পড়ুন:
চাল ব্যবসায়ীদের লাইসেন্স নিয়ে নমনীয় সরকার


/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান