ডিএসইতে প্রধান সূচক ৫, সিএসইতে বেড়েছে ৩ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৭, ১৫:৩৩আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৫:৩৩

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৫ দশমিক ৯৭ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ২ দশমিক ৯৯ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭১২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৮৫৮ কোটি ৬২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৭৯ কোটি ২৩ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৮১৩ কোটি ২০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৩৩ কোটি ৯৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৮১ পয়েন্টে এবং ৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৬১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৫৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শাহজালাল ইসলাম ব্যাংক, ন্যাশনাল টিউবস, স্ট্যান্ডার্ড ব্যাংক, ফুওয়াং ফুড, কনফিডেন্স সিমেন্ট, এবি ব্যাংক, গোল্ডেন হার্ভেস্ট, বিডি থাই, ইউনাইটেড পাওয়ার এবং লংকা-বাংলা ফাইন্যান্স।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩৩ কোটি ৭০ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১১ কোটি ৭২ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৪৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪২০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৩৩ পয়েন্ট কমে এক হাজার ৪৬৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৮ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩৯২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১১৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শাহজালাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, কেয়া কসমেটিকস, গোল্ডেন হার্ভেস্ট, স্ট্যান্ডার্ড ব্যাংক, বিডি ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফুওয়াং ফুড, ঢাকা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। 
আরও পড়ুন:
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ মার্চে


/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম