সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৫৪ দশমিক ৯৪ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ১০৬ দশমিক ৫৩ পয়েন্ট বেড়েছে।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৭৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৫১৪ কোটি ৮ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৪৩ কোটি ৯০ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৯১ কোটি ২৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৭ কোটি ৩৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৭৯ পয়েন্টে এবং ১১ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১৪১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, বিডি থাই, প্যারামউন্ট টেক্সটাইল, কনফিডেন্স সিমেন্ট এবং আমরা টেকনোলজি।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩০ কোটি টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি ১৬ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১০৬ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭০২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৭৪ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৩৫২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৭ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৬১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৬৫ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪৪৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১০২টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্যারামউন্ট টেক্সটাইল, কনফিডেন্স সিমেন্ট, ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, শাহজালাল ব্যাংক, ইউসিবিএল, ন্যাশনাল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং যমুনা ব্যাংক।
আরও পড়ুন:
আকায়েদের চাচাতো ভাই যা বললেন (অডিও)






