চট্টগ্রাম বন্দরের জন্য গ্যান্ট্রিক্রেনসহ ৫১টি যন্ত্রপাতি কেনার উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৭, ১৯:১২আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৯:১৭

চট্টগ্রাম বন্দর (ছবি- সংগৃহীত) চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য শিপ-টু-শোর গ্যান্ট্রিক্রেনসহ ৫১টি যন্ত্রপাতি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১৮টি সংগ্রহ হয়েছে। ৫১টি যন্ত্রপাতির মধ্যে রয়েছে ১০টি গ্যান্ট্রিক্রেন, ২০টি রাবার টায়ার গ্যান্ট্রিক্রেন (আরটিজি), ১০টি স্ট্রাডেল ক্যারিয়ার (এসসি), একটি রেল মাউন্টেড ইয়ার্ডক্রেন, একটি মোবাইল হারবারক্রেন, পাঁচটি কন্টেইনার মুভার ও চারটি খালি কন্টেইনার হ্যান্ডিলিং রিচ স্টেকার।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভায় এসব তথ্য জানানো হয়।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহাদৎ হোসেন ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমডোর জুলফিকার আজিজ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় যে, ছয়টি গ্যান্ট্রিক্রেন সংগ্রহের এলসি খোলা এবং চারটি গ্যান্ট্রিক্রেন সংগ্রহের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। তিনটি আরটিজি এনসিটি-তে সংযোজিত হয়েছে এবং আরও চারটি আরটিজি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। দুটি আরটিজির শিপমেন্ট করা হয়েছে ও দুটি আরটিজির জন্য এলসি খোলা হয়েছে। ছয়টি আরটিজি সংগ্রহের দরপত্র মূল্যায়নাধীন আছে। তিনটি আরটিজি সংগ্রহের দরপত্র আগামী জানুয়ারিতে আহ্বান করা হবে। চারটি এসসি চট্টগ্রাম বন্দরের ফ্লিটে যুক্ত হয়েছে। তিনটি এসসির এলসি খোলা হয়েছে এবং বাকি তিনটি এসসি সংগ্রহের দরপত্র অনুমোদনের অপেক্ষায় আছে। পাঁচটি কন্টেইনার মোবার বন্দরের ফ্লিটে যুক্ত হয়েছে। রেল মাউন্টেড ইয়ার্ড ক্রেন, মোবাইল হারবার ক্রেন ও চারটি খালি কন্টেইনার হ্যান্ডিলিং রিচ স্টেকার সংগ্রহের জন্য এলসি খোলা হয়েছে।
চট্টগাম বন্দরে এসব যন্ত্রপাতি যুক্ত হলে বন্দরের দক্ষতা বাড়বে বলেও জানান সংশ্লিষ্টরা।

/এসআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক