দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৪, ০২:৫২আপডেট : ০৫ মে ২০২৪, ০২:৫২

গত মাসে ভিয়েতনামে গ্র্যান্ডমাস্টার হওয়ার প্রথম নর্ম অর্জন করেছিলেন বাংলাদেশের ফাহাদ রহমান। এবার দুবাইতে দ্বিতীয় নর্মের লক্ষ্য নিয়ে খেলছেন ফাহাদ। শনিবার প্রথম রাউন্ডেই ফাহাদ চমক দেখিয়েছেন।

দুবাই পুলিশ গ্লোবাল দাবা চ্যালেঞ্জ মাস্টার্স ক্যাটাগরিতে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান চীনের সুপার গ্রান্ডমাস্টার ও বিশ্বের ২৩ নম্বর দাবাড়ু ওয়াই ইউ ইয়াং-এর সঙ্গে ড্র করেছেন।

মডার্ন ত্রিভুজ সিস্টেমে খেলাটি ড্র হয়। শুরুতে ফাহাদ জেতা অবস্থায় ছিলেন। শেষ পর্যন্ত ৭৭ চালের মাথায় ড্র হয়।
ড্র করে ফাহাদ দুবাই থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'শুরুটা ভালো হয়েছিল। প্রতিদ্বন্দ্বী অনেক শক্তিশালী ছিলেন। শেষের দিকে এসে ড্র করতে হয়েছে। রবিবারও আমেরিকার আরেক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে। চেষ্টা করবো নিজের সেরাটা দেওয়ার, যেন টুর্নামেন্ট শেষে গ্র্যান্ডমাস্টারের নর্ম অর্জন করতে পারি।'

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী