বাচ্চু পরিবারের ১৪ ব্যক্তির ব্যাংক হিসাব তলব

গোলাম মওলা
০৩ জানুয়ারি ২০১৮, ০২:১৩আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৩:৩৩

শেখ আব্দুল হাই বাচ্চু সরকারি মালিকানার বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও তার স্ত্রী, ছেলে, ভাইসহ ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সোমবার তাদের ব্যাংক হিসাব চেয়ে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে। আগামী বুধবারের মধ্যে জরুরিভিত্তিতে তথ্য দেওয়ার জন্য ব্যাংকগুলোকে বলেছে বিএফআইইউ।

চিঠিতে যেসব নাম উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে শেখ আব্দুল হাই বাচ্চু, পিতা শেখ আব্দুল হামিদ। আব্দুল হাই বাচ্চুর স্ত্রী মিসেস শিরীন আক্তার, মেয়ে শেখ রাফা হাই, ছেলে শেখ ছাবিদ হাই (অনিক)। তাদের সবার বর্তমান ঠিকানা দেওয়া হয়েছে বাড়ি নং ২/২-এ, রোড নং ০৪, ডিওএইচএস (পুরাতন), বানানী ঢাকা।

আব্দুল হাই বাচ্চুর ভাই ও বোনেদের নাম ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। তারা হচ্ছেন শেখ ওয়াহিদুজ্জামান, শেখ খালেকুজ্জামান, শেখ শাহরিয়ার পান্না, শেখ সায়িদা ভুলু, শেখ মমতাজ রুমি, শেখ শিউলি ও শেখ জনি। তাদের সবার ঠিকানা দেওয়া হয়েছে গ্রাম ও ডাকঘর আডুয়ার দীহি, থানা মোল্লারহাট, জেলা বাগেরহাট। এছাড়া বিএম কম্পিউটার্স, ক্রাউন প্রপার্টিজ এবং ইডেন ফিসারিজ লিমিটেডের ব্যাংক হিসাবও চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও হিসাব বর্তমানে বা ইতোপূর্বে পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের যাবতীয় তথ্যাদি জরুরিভিত্তিতে পাঠাতে হবে। একইসঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল ফরম, টিপি, শুরু হতে হালনাগাদ লেনদেন বিবরণী প্রভৃতির দুই কপি করে সত্যায়িত ছায়ালিপিও জমা দিতে বলা হয়েছে।

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মূল হোতা হিসেবে ধরা হয় ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে। ঋণপত্র যাচাই না করে জামানত ছাড়া, জাল দলিলে ভুয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দেওয়াসহ নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিধিবহির্ভূতভাবে ঋণ অনুমোদনের অভিযোগ ওঠে ব্যাংকটির তৎকালীন পরিচালনা পর্ষদের বিরুদ্ধে। প্রায় চার বছর অনুসন্ধান শেষে এই অনিয়ম ও দুর্নীতির ঘটনায় ২০১৬ সালে রাজাধানীর তিনটি থানায় ১৫৬ জনকে আসামি করে ৫৬টি মামলা করে দুদক।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম