মার্সেলের ডিজিটাল রেজিস্ট্রেশন চলবে ফেব্রুয়ারি পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৮, ১২:৩৬আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৫:৫৭

মার্সেলের ডিজিটাল রেজিস্ট্রেশন  চলবে ফেব্রুয়ারি পর্যন্ত দশ হাজারের বেশি টাকার মার্সেল পণ্য কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পাচ্ছেন ৩০০ টাকা থেকে এক লাখ টাকার ক্যাশ ভাউচার।

অনলাইন বিক্রয়োত্তর সেবা প্রদান এবং এই সেবা কার্যক্রম আরও গতিশীল করতে গত বছরের ৮ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ডিজিটাল রেজিস্ট্রেশন ক্যাম্পেইন করে মার্সেল। তবে ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়ায় এই কার্যক্রমের মেয়াদ দুই মাস বাড়িয়েছে মার্সেল কর্তৃপক্ষ। ক্রেতারা এই ক্যাশ ভাউচার সুবিধা পাবেন আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

মার্সেল বিপণন বিভাগের প্রধান ড. মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘ডিজিটাল রেজিস্ট্রেশন ক্যাম্পেইনটি সারাদেশে গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। নতুন বছরেও পণ্য রেজিস্ট্রেশনে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত মনোভাব ধরে রাখতেই ক্যাম্পেইনের মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে। ক্যাম্পেইনের সময় বাড়ায় মার্সেলের কাস্টমার ডাটাবেজ তৈরির প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে যাবে। ফলে পণ্য সম্পর্কে গ্রাহকের ফিডব্যাক জানতে পারবো।’

উল্লেখ্য, গাজীপুরের চন্দ্রায় মার্সেলের রয়েছে নিজস্ব উৎপাদন কারখানা। সেখানে বিশ্বের লেটেস্ট সব প্রযুক্তি ও মেশিনারিজের সমন্বয়ে তৈরি হচ্ছে মার্সেল ব্র্যান্ডের উচ্চ গুণগতমানের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস। এই দেশীয় ব্র্যান্ডের পণ্য সম্ভারে রয়েছে ফ্রস্ট ও ননফ্রস্ট রেফ্রিজারেটর, ফ্রিজার,  এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ব্লেন্ডার, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, গ্যাস স্টোভ, সিলিং, রিচার্জেবল ও ওয়াল ফ্যান, ইলেকট্রিক সুইস-সকেটসহ অন্যান্য পণ্য।

আরও পড়ুন:
ডিএসইতে প্রধান সূচক ১১, সিএসইতে কমেছে ৩১ পয়েন্ট

 

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম