ডিএসইতে প্রধান সূচক ১১, সিএসইতে কমেছে ৩১ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৮, ১৫:৩১আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৫:৩১

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১১ দশমিক ৯৭ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৩১ দশমিক ৭৪ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৫১৭ কোটি ৬৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ১২ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৭৭ কোটি ৫৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৯ কোটি ৪৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৯৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ২২ পয়েন্ট কমে এক হাজার ৩৯১ পয়েন্টে এবং ১ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৫৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ড্রাগন সোয়েটার, ইউনাইটেড পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল টিউবস, ইফাদ অটোমোবাইল, আলিফ অ্যালুমিনিয়াম এবং গ্রামীণ ফোন।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২০ কোটি ৭৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪০ কোটি ১১ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৯ কোটি ৩৮ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩১ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১১ হাজার ৫৮৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫২ দশমিক ৫৯ পয়েন্ট কমে ১৯ হাজার ১৭৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৬৫ পয়েন্ট কমে এক হাজার ৪৪৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১২১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, হামিদ ফেব্রিক্স, প্যারামাউন্ট টেক্সটাইল, এবি ব্যাংক, ড্রাগন সোয়েটার, বেক্সিমকো লিমিটেড, এনভিক টেক্সটাইল, ইসলামী ব্যাংক এবং সাফকো স্পিনিং। 
আরও পড়ুন:
কেরানীগঞ্জের ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে আরও বিদ্যুৎ কিনবে পিডিবি


/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে