চোরাচালান ও শুল্ক ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ২০:৫১আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ২১:১৪

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া (ফাইল ছবি) চোরাচালান ও শুল্ক ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য শুল্ক গোয়েন্দাদের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাজধানীর আইডিইবি ভবনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর পরিদর্শন শেষে তিনি এই নির্দেশ দেন|
এনবিআর চেয়ারম্যান বলেন, শুল্ক গোয়েন্দারা ভালো কাজ করলে দেশ অপূরণীয় ক্ষতি থেকে রক্ষা পাবে। এ জন্য তিনি শুল্ক গোয়েন্দাদের সব ধরনের লোভ ও ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নিষ্ঠা, সততার ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি বন্ড সুবিধার অপব্যবহার রোধে আরও কঠোর হতে তৎপরতা বাড়ানোর নির্দেশও দেন তিনি।
এই দফতরের কর্মকর্তা-কর্মচারীরা যে ধরনের সাহসিকতা, সততা ও দেশপ্রেমের সঙ্গে তাদের ওপর অর্পিত সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছেন, তা প্রশংসার দাবিদার বলেও উল্লেখ করেন তিনি।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের কার্যক্রমসহ অন্যান্য বিষয়ে একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এই দফতরের মহাপরিচালক ড. মইনুল খান। এসময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসনের সদস্য মো. রেজাউল হাসান।
এনবিআর চেয়ারম্যানের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর পরিদর্শনের সময় শুল্ক গোয়েন্দার সাম্প্রতিক সাফল্যের পরিসংখ্যান চিত্র তুলে ধরা হয়। উপস্থাপনার পরে শুল্ক গোয়েন্দার কার্যক্রমের ওপর নির্মিত ‘গোয়েন্দার চোখ’ শিরোনামের একটি ডক্যুমেন্টারি দেখানো হয়।
আরও পড়ুন-
রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকের পরীক্ষা শুক্রবারেই
বিজিএমইএ’র নির্বাচনকে সামনে রেখে নতুন ফোরাম

/জিএম/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম