ডিএসইতে প্রধান সূচক ৬০, সিএসইতে কমেছে ৯৯ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ১৫:৩৫আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৫:৩৫

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৬০ দশমিক ০৪ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৯৯ দশমিক ০০ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪২৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৪০৬ কোটি ১৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪০৬ কোটি ১৪ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩২৮ কোটি ৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৮ কোটি ৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬০ দশমিক ০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৯৩ পয়েন্ট কমে এক হাজার ৩৭৬ পয়েন্টে এবং ১৭ দশমিক ৬৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২২৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ২৫৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীন ফোন, স্কয়ার ফার্মা, ইফাদ অটোমোবাইল, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল টিউবস, সিটি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, বিডি থাই, ড্রাগন সোয়েটার এবং ব্র্যাক ব্যাংক।

সোমবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৭ কোটি ৭১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ১৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১ কোটি ২৭ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৯৯ পয়েন্ট কমে ১১ হাজার ৩১০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৬৪ দশমিক ৪০ পয়েন্ট কমে ১৮ হাজার ৭২৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১১ দশমিক ৪১ পয়েন্ট কমে এক হাজার ৪১১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫১ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৮৭৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ১৭১টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, এক্সিম ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম, ব্যাংক এশিয়া, ন্যাশনাল ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, যমুনা ব্যাংক এবং কেয়া কসমেটিকস। 
আরও পড়ুন:
একযুগে ৪৮ মেট্রিক টন কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য বাংলাদেশের


/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম