বাংলাদেশে দক্ষ জনশক্তি রয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৮

 

তোফায়েল আহমেদ (ফাইল ছবি) বাংলাদেশ বিনিয়োগের জন্য লাভজনক স্থান বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘সরকারের নিয়োগবান্ধবনীতি ও পরিবেশ বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে। বাংলাদেশে এখন পর্যাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে। এখানে কম খরচে বিশ্বমানের পণ্য উৎপাদন করা সম্ভব। প্রধানমন্ত্রী ঘোষিত ১০০টি স্পেশাল ইকোনমিক জোনে সিঙ্গাপুরের বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে এলে সরকার তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোতিা দেবে।’ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরে বাংলাদেশ বিজনেস চেম্বার, সিঙ্গাপুর আয়োজিত ‘সেমিনার টু প্রমোট ট্রেড অ্যান্ড কমার্স বিটুইন বাংলাদেশ অ্যান্ড সিঙ্গাপুর’ শীর্ষক বিজনেস সেমিনারে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সেমিনারে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় সরকার আইন প্রণয়ন করে সুরক্ষা দিয়েছে। এখন বাংলাদেশে যেকোনও বিনিয়োগকারী শতভাগ বিনিয়োগ করতে পারে, প্রয়োজনে লাভসহ সমুদয় অর্থ ফিরিয়ে নিতে পারে।’ তিনি বলেন, ‘সরকার রফতানি-বাণিজ্য প্রসারে বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ স্বাক্ষর করছে। প্রয়োজন হলে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে এফটিএ করার চিন্তা করবে। বাংলাদেশে বিপুল সংখ্যক ট্যুরিস্ট সিঙ্গাপুরে আসেন, বাংলাদেশও সিঙ্গাপুরের জন্য ভালো ট্যুরিস্ট স্পট হতে পারে। এ জন্য বাংলাদেশ সরকার বিশেষ উদ্যোগ  নেবে, যেন সিঙ্গাপুরের ট্যুরিস্টরা বাংলাদেশে আসতে আগ্রহী হন। এজন্য উভয় দেশের ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি বা দরিদ্র দেশের রোল মডেল নয়। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। ১৯৭১-৭২ অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বাজেট ছিল ১৭৫ কোটি টাকা, আজ সেখানে সে জাতীয় বাজেট ৪ লাখ ২০৬ কোটি টাকা।

বাংলাদেশ বিজনেস চেম্বার, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট মো. শহিদুজ্জামামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সিঙ্গাপুরে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিরা।

 

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম