তৈরি পোশাক খাতে কর্মসংস্থানের প্রবৃদ্ধি কমেছে: সিপিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৮, ১৬:১৯আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১৬:২৯

সিপিডি ২০১২ থেকে ২০১৬ সাল— এই চার বছরে দেশে তৈরি পোশাক খাতে কর্মসংস্থানের প্রবৃদ্ধি কমেছে। এ সময়ে তৈরি পোশাক খাতে কর্মসংস্থানের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩ শতাংশ। ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত এ হার ছিল ৪ দশমিক শূন্য ১ শতাংশ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শনিবার (৩ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পোশাক খাতের সার্বিক পরিস্থিতির ওপর করা প্রতিবেদনটি প্রকাশ করে সিপিডি।
সিপিডির গবেষণায় দেখানো হয়েছে, চার বছরে কর্মসংস্থানের প্রবৃদ্ধির হার কমেছে দশমিক ৭১ শতাংশ। সার্বিকভাবে তৈরি পোশাক খাতে নারী শ্রমিকের সংখ্যাও কমেছে। ১৯৩টি প্রতিষ্ঠানের দুই হাজার শ্রমিকের মধ্যে জরিপ চালিয়ে এ গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পোশাক খাতে পুরুষ ও নারীর মজুরির ক্ষেত্রে গড়ে ৩ শতাংশ বৈষম্য রয়েছে। এখানে পুরুষদের গড় বেতন সাত হাজার ২৭০ টাকা, অন্যদিকে নারীদের গড় বেতন সাত হাজার ৫৮ টাকা।

সাভারের রানা প্লাজা দুর্ঘটনার পর দেশে পোশাক খাতে সামাজিক অগ্রগতি হলেও অর্থনৈতিক অগ্রগতি হয়নি। এ সময় নারী-পুরুষের বেতন বৈষম্য কমলেও নারীদের কর্মসংস্থানের হার কমেছে।

প্রতিবেদনটি উপস্থাপন করেন সিপিডি’র গবেষণা শাখার পরিচালক ড. গোলাম মোয়াজ্জিম। এ সময় সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, সিপিডি’র রিসার্চ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিকেএমইএ’র সহ-সভাপতি ফজলে শামীম, শ্রমিক নেতা বাবুল আক্তার, সামসুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের