বিনিয়োগের উৎকৃষ্ট স্থান বিদ্যুৎ ও জ্বালানি খাত: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ২২:৪২আপডেট : ১৩ মার্চ ২০১৮, ২২:৪৬

আলোচনা অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ অন্যরা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিনিয়োগের উৎকৃষ্ট স্থান বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। এখানে বিনিয়োগ করলে দ্রুত তার ফল পাওয়া যাবে। সরকার বিনিয়োগে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করে। কর অবকাশ, ডাবল ট্যাক্সেশন রোধ, রিস্ক মেটিগেশনসহ বিদেশি কোম্পানিগুলোকে অপারেশন সেটআপ, রিস্ক রেগুলেশন ও প্রোফিট রিপার্টিশন সহায়তা দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে।’ 

মঙ্গলবার প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের শানগ্রিলা হোটেলে ‘বাংলাদেশ-সিঙ্গাপুর অর্থনৈতিক অংশীদারিত্বের নতুন যুগ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দানকালে এসব কথা বলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি খাতে এলএনজি অবকাঠামো, পাইপলাইন, রিফাইনারি, কোল টার্মিনাল, এলপিজি, প্রাথমিক জ্বালানি ইত্যাদি খাতে ৪০ বিলিয়ন ডলার এবং বিদ্যুৎ খাতের উৎপাদন, বিতরণ ও সঞ্চালন খাতে ৭০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিবেশ সৃজন হয়েছে। বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। বাংলাদেশ জি-টু-জি বা জয়েন্টভেঞ্চারের মাধ্যমে দ্রুত এই অর্থ সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে।’

এসময় অন্যদের মধ্যে মিৎসুই এর চিফ অপারেটিং অফিসার তাকু মরিমতো, আইএফসির প্রধান বিনিয়োগ কর্মকর্তা রেবেকা কোনার্দ ও ঢাকা চেম্বার অ্যান্ড কমার্সের প্রেসিডেন্ট আবুল কাশেম বক্তব্য রাখেন।

এসএনএস/এএম/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম