ভরিতে স্বর্ণের দাম কমলো ১ হাজার ২৯০ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৮, ১৮:৫৭আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৯:১০

সব ধরণের স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ২৯০ টাকা। আগামীকাল সোমবার থেকে ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি কেনা যাবে (১১.৬৬৪ গ্রাম) ৫০ হাজার ৯৪৮ টাকায়। রবিবার (১৮ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে।

স্বর্ণের দোকান (ফাইল ছবি) বাজুস সভাপতি গঙ্গাচরণ মালাকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আর্ন্তজাতিক বাজারে স্বর্ণের দাম কমে গেছে। এ কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দেশের বাজারে রবিবার পর্যন্ত প্রতি ভরি (২২ ক্যারেট) স্বর্ণ কিনতে খরচ করতে হয়েছে ৫২ হাজার ২৩৮ টাকা। এর আগে, ২৬ জানুয়ারি স্বর্ণের দাম প্রতি ভরিতে একহাজার ৫০০ টাকা বৃদ্ধি করেছিল বাজুস।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের ১৭ মার্চ অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতভাবে আগামীকাল ১৯ মার্চ থেকে স্বর্ণের নতুন দাম কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার থেকে সারাদেশে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৫০ হাজার ৯৪৮ টাকা। একইভাবে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট, স্বর্ণের দামও ভরিতে ১ হাজার ২৯০ টাকা কমে পাওয়া যাবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৯ মার্চ থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নেওয়া হবে ৪ হাজার ৩৭০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নেওয়া হবে ৪ হাজার ১৭৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নেওয়া হবে ৩ হাজার ৭৪০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম নেওয়া হবে ২ হাজার ২৬৫ টাকা।

/জিএম/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি