স্বতন্ত্র সৃজনশীলতাই আগামীতে সারাবিশ্বে নেতৃত্ব দেবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৮, ১৮:৪২আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৮:৪৭

বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘স্বতন্ত্র সৃজনশীলতাই আগামীতে সারাবিশ্বে নেতৃত্ব দেবে। ইনোভেটিভ চিন্তা-ভাবনা প্রসারে ও প্রাতিষ্ঠানিকীকরণে নিজেদেরই উদ্যোগী হতে হবে। বিপুল সম্ভাবনার বিশাল দুয়ার উন্মুক্ত। নিজেকে বিকশিত করার প্রচুর সুযোগ। যুগের চাহিদা অনুসারে নিজেকে শুধু তৈরি করতে হবে।’

জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও অন্যরা শনিবার রাজধানীর একটি হোটেলে ‘ইয়ুথ লিডারশিপ কনক্লেভ এর ফিউচার অব এন্ট্রাপ্রেনারশিপ’ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে কনফিডেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমরান করিম, সামিট গ্রুপের পরিচালক আজিজ খান ও র‌্যাংগস গ্রুপের পরিচালক সোহানা রউফ চৌধুরী বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যুগের চাহিদার সঙ্গে আধুনিক হতে হবে। তরুণ ও মেধাবীরাই আগামীর বিশ্ব গড়বে। ঝুঁকি না নিলে বড় কিছু হওয়া যায় না। কোনও ব্যবসার ভবিষ্যৎ ভালো, তা বিবেচনা ও বিশ্লেষণ করে ঝুঁকি নেওয়া যেতে পারে। যুগোপযোগী প্রযুক্তি, তথ্যভিত্তিক সিদ্ধান্ত, ডিজিটাল স্মৃতি, জায়গার সুষ্ঠু ব্যবহার ও ভবিষ্যতে কোথায় থাকতে চাই–এগুলো বিবেচনা করে ঝুঁকি নিলেও সাফল্য আসার সম্ভাবনা বেশি।’

 

/এসএনএস/এএম/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম