ডিএসইতে প্রধান সূচক ১০, সিএসইতে কমেছে ৮ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৮, ১৫:৪৭আপডেট : ০৭ মে ২০১৮, ১৫:৪৭

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১০ দশমিক ৭৪ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৮ দশমিক ১৫ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫১২ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৫৫৪ কোটি ২৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৯০ কোটি ২৯ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৫৩১ কোটি ৬৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪১ কোটি ৩৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৭৪ পয়েন্ট কমে এক হাজার ৩১৭ পয়েন্টে এবং ৫ দশমিক ৭৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১১৪ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, বিডি থাই, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, নাভানা সিএনজি এবং ইফাদ অটোস।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২১ কোটি ৯২ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে  ৬৭ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৮ দশমিক ১৫ পয়েন্ট কমে ১০ হাজার ৬১৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১৭ হাজার ৫৬০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৬ পয়েন্ট কমে ১৩ হাজার ২০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৪  দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৯১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১০৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, অ্যাডভান্ট ফার্মা লিমিটেড, বিডি থাই, উইমেক্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, লংকাবাংলা ফাইনান্স লিমিটেড, জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড এবং কেয়া কসমেটিকস।

/এসএসএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম