১১ জুন থেকে গ্যাসের দাম বাড়ানোর শুনানি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৮, ১৭:৫৭আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৭:৫৯

গ্যাস আগামী ১১ জুন থেকে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি শুরু করতে যাচ্ছে বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানি চলবে ২১ জুন পর্যন্ত।

বুধবার (৯ মে) কমিশন এই শুনানির ঘোষণা দেয়। গ্যাসের ট্রান্সমিশন চার্জ, ডিস্ট্রিবিউশন চার্জ এবং ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম পুনর্নির্ধারণে কোম্পানিগুলোর প্রস্তাবিত দামের ওপর এই শুনানি অনুষ্ঠিত হবে। চলতি বছরের মার্চ মাসে গ্যাস বিতরণ কোম্পানিগুলো গড়ে ৭৫ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছিল। তবে আবাসিক ও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয়নি তারা।  

গ্যাসের সঞ্চালন লাইনের দাম বাড়াতে ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এর প্রস্তাবের ওপর ১১ জুন (প্রথম দিন)  শুনানি করবে বিইআরসি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর অডিটরিয়ামে সকাল ১০টায় এই শুনানি শুরু হবে।

এরপর ১৩ জুন (বুধবার) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাসের সঞ্চালন লাইন ও গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানি করবে কমিশন। এরপর ১৪ জুন বৃহস্পতিবার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত দামের ওপর শুনানি হবে। রোজার ঈদের পর ১৮ জুন সোমবার জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের প্রস্তাবিত দামের ওপর, ১৯ জুন মঙ্গলবার কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত দাম, ২০ জুন বুধবার পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের এবং ২১ জুন বৃহস্পতিবার সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত দামের ওপর গণশুনানি করবে কমিশন।
বিইআরসি’র সদস্য আব্দুল আজিজ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গণশুনানি মানের গ্যাসের দাম বাড়বে এটা ঠিক নয়।’ তিনি বলেন, ‘বিতরণ কোম্পানিগুলো তাদের প্রয়োজনের কথা জানিয়ে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে কমিশনের কাছে। কমিশনের দায়িত্ব হচ্ছে সেগুলো যাচাই-বাছাই করা। কমিশনের মূল্যায়ন কমিটি তাদের প্রস্তাবিত দামগুলো সেই যাচাই-বাছাইয়ের কাজই করবে। পাশাপাশি গণশুনানির মাধ্যমে গ্রাহকদের মতামতগুলো পাওয়া যাবে। সবমিলিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।’ তিনি বলেন, ‘বিইআরসির আইন অনুযায়ী শুনানি শেষে পরবর্তী ৯০ দিনের মধ্যে কমিশন এ বিষয়ে আদেশ দেবে।’
শুনানিতে গ্যাস কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর ব্যবসায়ী সংগঠন, শিল্প মালিক, ভোক্তা প্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের মতামত নেওয়া হবে। পরে সবার মতামত যাচাই-বাছাই করে কমিশন তার সিদ্ধান্ত ঘোষণা করবে।
অন্যদিকে সংশ্লিষ্টরা বলছেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ধাক্কায় নির্বাচনের বছরেই বাড়ছে দেশের প্রধান জ্বালানি গ্যাসের। আগামী ২৫ বা ২৬ মে থেকে দেশে এলএনজি আমদানি সরবরাহ শুরু হচ্ছে। এরইমধ্যে কাতারের রাস গ্যাস থেকে এলএনজি ভর্তি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির জাহাজ বাংলাদেশ উপকূলে এসে পৌঁছেছে। এ বছরের শেষ দিকে প্রতিদিন আরও ৫০০ মিলিয়ন ঘনফুট ক্ষমতার একটি টার্মিনাল নিয়ে আসছে সামিট গ্রুপ। দেশীয় এই কোম্পানির এলএনজি টার্মিনালটি দিয়েও জাতীয় গ্রিডে গ্যাস সরবাহের চুক্তি করেছে পেট্রোবাংলা। জি টু জি ভিত্তিতে কাতারের রাস গ্যাস এবং ওমান ট্রেডিং করপোরেশনের সঙ্গে এলএনজি ক্রয় চুক্তি করেছে পেট্রোবাংলা। সরকারি এই দুই কোম্পানির কাছ থেকে এলএনজি ক্রয়ের পাশাপাশি ৩০টি কোম্পানির কাছ থেকে স্পট মার্কেটিং ভিত্তিতে এলএনজি ক্রয় করার প্রক্রিয়া চলছে।
পেট্রোবাংলা বলছে, যেহেতু এলএনজির দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ থারমাল ইউনিট (এমএমবিটিইউ) ৯ ডলার পড়বে, তাই এলএনজি সরবরাহ করতে গেলে বড় রকমের ঘাটতি তৈরি হবে। দেশের উৎপাদিত গ্যাসের সঙ্গে এলএনজির দাম সমন্বয় করে গ্যাসের দাম বাড়ানো জরুরি।
এদিকে বিইআরসি জানায়, বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ইউনিট ৩ টাকা ১৬ পয়সা থেকে ৯ টাকা ৪৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সার কারখানায় ব্যবহৃত গ্যাসের ইউনিট প্রতি দাম ২ টাকা ৭১ পয়সা থেকে ১২ টাকা ৮০ পয়সা, আর শিল্প-কলকারখানায় ৭ টাকা ৭৬ পয়সা থেকে ১৪ টাকা ৯০ পয়সা, সিএনজির দাম প্রতি ইউনিট ৪০ টাকা থেকে ৪৮ টাকা বাড়ানোর আবেদন করা হয়েছে। এছাড়া, ক্যাপটিভ পাওয়ারে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ইউনিটে ৯ টাকা ৬২ পয়সা থেকে ১৬ টাকা এবং চা বাগানে প্রতি ইউনিট ৭ টাকা ৪২ পয়সা থেকে ১২ টাকা ৮০ পয়সা করার প্রস্তাব দিয়েছে কোম্পানিগুলো।
এর আগে গতবছরের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ গ্যাসের দাম বাড়ানো হয়। দুই ধাপে গড়ে ২২ দশমিক ৭৩ শতাংশ গ্যাসের দাম বাড়ায় বিইআরসি। প্রথম ধাপ ১ মার্চ এবং দ্বিতীয় ধাপ ১ জুন থেকে কার্যকর হয়।
এদিকে, ইআরসি জানায়, শুনানিতে অংশ নিতে অথবা মতামত দিয়ে চাইলে আগ্রহী যেকোনোও ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থা আগামী ৩১ মে এর মধ্যে কমিশনের কাছে নাম তালিকাভুক্তি করতে হবে।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী