সামিট পাওয়ারের আরও একটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৮, ২১:০০আপডেট : ০৯ মে ২০১৮, ২১:০২

গাজীপুরে সামিটের এই বিদ্যুৎ কেন্দ্রটিতে উৎপাদন শুরু হয়েছে সামিট পাওয়ারের আরও একটি বিদ্যুৎকেন্দ্র উৎপাদন শুরু করেছে।

ফার্নেস অয়েলে চালিত ৩০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি বুধবার (৯ মে) উৎপাদন শুরু করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলোর মধ্যে এই বিদ্যুৎ প্রকল্পটি মাত্র ৯ মাসের মধ্যে বাস্তবায়িত হলো।

সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেড, সামিট করপোরেশন লিমিটেড এবং সামিট পাওয়ার লিমিটেডের একটি যৌথ মূলধনী কোম্পানি। এই কোম্পানি গত বছর ১০ আগস্ট লেটার অফ ইনটেন্ট (এলওআই) পায় এবং এর ধারাবাহিকতায় ১০ ডিসেম্বর, ২০১৭ সালে সরকারের সঙ্গে ১৫ বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় (পিপিএ) এবং বাস্তবায়ন চুক্তি (আইএ) করে।

সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেড ঢাকা থেকে ৩০ কিমি দূরে গাজীপুর জেলার কড্ডায় অবস্থিত। এই বিদ্যুৎকেন্দ্রটি ২৩০ কেভিতে  টঙ্গী এবং কালিয়াকৈরের  গ্রিড সাব-স্টেশনে বিদ্যুৎ সরবরাহ করছে।

এছাড়া, এ বছরের জুলাই মাসে সামিট পাওয়ারের  গাজীপুরে ১৫৬ মেগাওয়াটের  আরও একটি কেন্দ্র উৎপাদনে আসার কথা রয়েছে। মেঘনাঘাট ৫৮৩ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র-২ আসবে ২০২১ সালের জানুয়ারি মাসে।  আগামী বছরের ফেব্রয়ারি মাসে সামিট দেশে ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করবে বলে জানিয়েছে।

বর্তমানে সামিটের বিবিয়ানা কেন্দ্র থেকে  ৩৫২ মেগাওয়াট এবং মেঘনাঘাট-১ থেকে ৩৩৭ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এছাড়া, বরিশাল, নারায়ণগঞ্জ, আশুলিয়া, জাঙ্গালিয়া, রূপগঞ্জ, মাওনা, মাধবদী ও চান্দিনায় সামিটের বিদ্যুৎকেন্দ্র রয়েছে।

 

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম