এসবিএসি ব্যাংকের ডিএমডি হলেন সেলিম চৌধুরী ও মামুনুর রশিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৮, ১৮:৩৫আপডেট : ২৩ মে ২০১৮, ১৮:৩৮

সেলিম চৌধুরী ও মামুনুর রশীদ পদোন্নতি পেয়ে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন মোহাম্মদ সেলিম চৌধুরী ও মো. মামুনুর রশিদ মোল্লা। এর আগে তারা ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ সেলিম চৌধুরী ব্যাংকের আগ্রাবাদ শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন। এসবিএসি ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি প্রিমিয়ার ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট হিসেবে খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক ছিলেন।
মো. মামুনুর রশিদ মোল্লা এসবিএসি ব্যাংকের এসইভিপি ও প্রিন্সিপাল শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৮৯ সালে ইসলামী ব্যাংকে যোগ দেন এবং পরবর্তী সময়ে ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকের একজন প্রতিষ্ঠাকালীন কর্মকর্তা হিসেবে মতিঝিল শাখা এবং পরে বৈদেশিক বাণিজ্যিক শাখায় দায়িত্ব পালন করেন। এসবিএসি ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম