জ্বালানি নিরাপত্তায় গ্যাস অনুসন্ধানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৮, ২০:৫১আপডেট : ০৫ জুন ২০১৮, ২০:৫৫

 

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ (ফাইল ছবি)

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাস অনুসন্ধানকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।এলএনজি সরবরাহ, নতুন গ্যাস অনুসন্ধানের জন্য ১০৮টি কুপ খনন, প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে এলপিজি‘র ব্যবহার সম্প্রসারণ ইত্যাদি কার্যক্রম দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী, আজ মঙ্গলবার ঢাকায় সোনারগাঁও হোটেলে শেভরন আয়োজিত ‘স্টেক হোল্ডার ইভেন্ট’-এ বক্তব্য কালে এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রাহমাতুল মুনিম, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়জুল্লাহ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিজ মার্সিয়া বার্নিকাট ও শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট কেভিন লিয়ন বক্তব্য রাখেন। এ সময় শেভরন বাংলাদেশের নব নিযুক্ত প্রেসিডেন্ট নেইলি মেনজিসকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অগ্রাধিকার দিয়ে সরকার যে উন্নত বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছে তা পরিকল্পনা মাফিক এগুচ্ছে। ইতোমধ্যে ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। চর এলাকায় সোলার হোম সিস্টেম ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সরকার বিশেষ ভর্তুকি দেওয়ায় ৫২ লাখ সোলার হোম সিস্টেম স্থাপিত হয়েছে।

 

/এসএনএস/ টিএন/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম