স্বাস্থ্যখাতে বরাদ্দ ২৩ হাজার ৩৮৩ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৮, ১৬:৫৬আপডেট : ০৭ জুন ২০১৮, ১৭:০৬


এনবিআর বাজেট

২০১৮-১৯ সালের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে ২৩ হাজার ৩৮৩ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার (৮ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ তথ্য জানান। 

তিনি বলেন,‘অবকাঠামো উন্নয়নের পাশাপাশি গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দুই পর্যায়ে ৯ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছি। পাশাপশি ৪ হাজার নার্স নিয়োগের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া, ২০২১ সালের মধ্যে প্রসবকালীন মাতৃ ও শিশুমৃত্যুর হার শূন্যের কোঠায় নিয়ে আসার লক্ষ্যে ৬০০ মিডওয়াইফ নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিক্যাল কলেজ স্থাপনের পরিকল্পনা আছে।’ 

অর্থমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যখাতে আমাদের লক্ষ্য হলো সবার জন্য সুলভে মানসম্মত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সেবা নিশ্চিত করা। ২৯টি অপারেশনাল প্ল্যানের আওতায় ২০১৭-২২ মেয়াদে সেক্টরওয়াইড কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে মা ও শিশুর জন্য পুষ্টিসমৃদ্ধ খাদ্য ও স্বাস্থ্যসেবা, সবার জন্য মানসম্মত সাধারণ ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা, সংক্রামক ও অসংক্রামক রোগ ও জলবায়ু পরিবর্তনজনিত নতুন রোগ নিয়ন্ত্রণ, উন্নত ও দক্ষ ওষুধ খাত এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন করা হবে। বিভিন্ন হাসপাতালের অবকাঠামো সম্প্রসারণ, শয্যাসংখ্যা বাড়ানো, চিকিৎসা উপকরণের সংস্থান এবং দেশের বিভিন্ন জেলায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কাজ অব্যাহত আছে।’ 

আরও পড়ুন-

দেশের ৯০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধাভোগী

হঠাৎ করে হিলি দিয়ে চালের আমদানি বেড়েছে

করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকছে

সবার জন্য পেনশনের কাজ শুরু হবে এই অর্থ বছরেই

বাজেট ২০১৮-১৯: দাম বাড়বে, দাম কমবে

বাজেট বাস্তবায়ন নিয়ে আর সবার মতো আমাদেরও ভাবনা আছে: অর্থমন্ত্রী

বাজেটে সর্বোচ্চ বরাদ্দ কৃষি ও পল্লী উন্নয়ন খাতে

মোবাইল ফোনের দাম বাড়বে, কমবে বিদেশি সফটওয়্যারের দাম

বিমানকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তরের প্রস্তাব অর্থমন্ত্রীর

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ১২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

পদ্মা সেতুসহ ১০টি প্রকল্প মেগা প্রকল্প হিসেবে চিহ্নিত : মুহিত

মুক্তিযোদ্ধাদের জন্য ৫ হাজার টাকা বিজয় দিবস ভাতা

‘এ বছরেই পদ্মা সেতু চালু হবে’

সংসদে চার লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

আজ বাজেট পেশ

বড় বাজেট, নির্বাচনের বাজেট

বড় বাজেট বাস্তবায়নে সক্ষম নয় বাংলাদেশ 

বাজেটে গুরুত্ব পাওয়া ১০ খাতের শীর্ষে পরিবহন ব্যবস্থা

বরাদ্দ পাওয়া ১০ মন্ত্রণালয়ের শীর্ষে স্থানীয় সরকার

এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার বরাদ্দ থাকছে বাজেটে

বিশেষ সম্মাননা ভাতা পাবেন মুক্তিযোদ্ধারা

পরিধি বাড়ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর, বাড়বে ভাতাও

/টিওয়াই/আইএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম