বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং অধীনস্ত সংস্থাগুলোর এপিএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৮, ২১:০২আপডেট : ২১ জুন ২০১৮, ২১:২২

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং অধীনস্ত সংস্থাগুলোর এপিএ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং এর অধীনস্ত সংস্থাগুলোর মধ্যে অ্যানুয়েল পারফরম্যান্স এগ্রিমেন্ট (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুন) বিমান ও পর্যটন সচিব এবং ওইসব সংস্থার প্রধানরা এতে সই করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেন, ‘দক্ষতা ও যোগ্যতার সঙ্গে কার্যসম্পাদনের পাশাপাশি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে জনগণের আস্থা অর্জন করতে হবে। কারণ জনগণের কল্যাণের জন্যই জনপ্রশাসন।’

বৃহস্পতিবার এপিএ নামের চুক্তিটিতে স্বাক্ষর করেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এম নাইম হাসান, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দিক আহমেদ, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন, বাংলাদেশ সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লুৎফর রহমান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজজামান খান কবির ও বাংলাদেশের ট্যুরিজম বোর্ডের পরিচালক ওয়াহিদুজ্জামান।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম