মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড

মোংলা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৪, ২১:১৯আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১০:১৯

এক মাসে আটটি কনটেইনারবাহী জাহাজ ভিড়িয়ে নতুন রেকর্ড করেছে মোংলা বন্দর। সোমবার (২৯ এপ্রিল) ১৮৬ মিটারের লাইবেরিয়ার পতাকাবাহী ‘মার্কস হাই পং’ জাহাজ বন্দরে আসে। তাতেই বন্দরের জেটিতে কনটেইনার আসার সর্বোচ্চ রেকর্ড অর্জন করে দেশের দ্বিতীয় সমুদ্রবন্দরটি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান বলেন, ‘এক মাসে সর্বোচ্চ কনটেইনারবাহী জাহাজ আসায় নতুন মাইলফলক তৈরি হলো। চলতি মাসে সর্বোচ্চ আটটি জাহাজে ১৮৭৫ টিইইউজ কনটেইনারজাত মালামাল আমদানি-রফতানি হয়েছে। এসব বাণিজ্যিক জাহাজের মাধ্যমে ফেব্রিকস, মেশিনারি, আপেল, ট্রাই সাইকেল পার্টস, ইলেকট্রিক্যাল গুডস, হোয়াইট ক্লিংকার, ফার্টিলাইজার, ক্যালসিয়াম কার্বোনেট, কপার ক্যাথোডস ইত্যাদি আমদানি এবং জুট, জুট গুডস, সিরিমপস, কার্বস, হোয়াইট ফিস, ক্লে টাইলস, ড্রাইড ফিস, মেশিনারি, গার্মেন্টস পণ্য, কটনইয়ার্ন রফতানি হয়েছে।’

বর্তমানে বন্দর জেটিতে সপ্তাহে দুটি করে কনটেইনারবাহী জাহাজ ভিড়ছে জানিয়ে বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক আরও বলেন, ‘এপ্রিল মাসে বন্দরের ৭, ৮ ও ৯ নম্বর জেটিতে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ কোটা টেনেগা, এমভি কোটা রানচাক, এমভি মার্কস ভিলাডিভসটক, এমভি মার্কস কুইনজু, এমভি মার্কস চট্টগ্রাম, এমভি মার্কস ঢাকা জেটিতে নোঙর করেছে। সবমিলে এক মাসে আটটি জাহাজ ভিড়েছে।’ 

বন্দরে আধুনিক সুযোগ-সুবিধা এবং কনটেইনার হ্যান্ডলিং ইকুইপমেন্ট সংযোজনের ফলে জেটি থেকে দ্রুত কনটেইনার খালাস ও বোঝাই করা সম্ভব হচ্ছে বলেও জানান বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক। মাকরুজ্জামান বলেন, ‘একইসঙ্গে গিয়ারলেস জাহাজ হ্যান্ডলিংয়ের সুযোগ সৃষ্টি হওয়ায় কনটেইনারবাহী জাহাজের আসা বেড়েছে। এতে বন্দরের প্রতি আস্থা বাড়ার পাশাপাশি অর্থ খরচ কমেছে ব্যবসায়ীদের।’ 

এছাড়া স্মার্ট বাংলাদেশ ও ভিশন-২০৪১ বাস্তবায়নে মোংলা বন্দর বদ্ধপরিকর। বন্দরকে আধুনিক ও বিশ্বমানের স্মার্ট বন্দর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে বলেও জানান মাকরুজ্জামান।

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরে তেলবাহী ট্যাংকারে লাগা আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি