ইপিবির সনদ ছাড়া গরু-মহিষের নাড়িভুঁড়ি রফতানিকারকদের ভর্তুকি নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ১৮:৪৪আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৮:৪৯

বাংলাদেশ ব্যাংক রফতানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) সনদপত্র ছাড়া সরকারি ভর্তুকি (নগদ সহায়তা) পাবে না গরু মহিষের নাড়ি, ভুঁড়ি, শিং ও রগ রফতানিকারকরা। রবিবার(২২ জুলাই) এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনটি দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রফতানির বিপরীতে সরকারি ভর্তুকি সংক্রান্ত নীতিমালায় আংশিক সংশোধন করা হয়েছে। ফলে এখন থেকে গরু মহিষের নাড়ি, ভুঁড়ি, শিং ও রগ রফতানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে রফতানি উন্নয়ন ব্যুরোর সনদপত্র দাখিল করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় কিংবা নিরীক্ষার জন্য অডিট ফার্মের নিকট অপেক্ষমাণ ভর্তুকির আবেদনসহ সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী ভর্তুকির জন্য আবেদনের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান