মে দিবসে বন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল ও হিলি প্রতিনিধি
০১ মে ২০২৪, ১৩:১৯আপডেট : ০১ মে ২০২৪, ১৩:২৮

মহান মে দিবস উপলক্ষে যশোরের বেনাপোল ও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে একদিনের জন্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ সময় যথারীতি পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বুধবার (১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম ও হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ।

তারা জানান, মে দিবস উপলক্ষে বুধবার এই দুই বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। আগামীকাল (২ মে) যথারীতি দুই দেশের মধ্যে আমদানি-রফতানি সচল হবে। ছুটির মধ্যে বন্দরের মধ্যে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তাকর্মীদের বন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে সব ধরনের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল বলেন, ‘মহান মে দিবস উপলক্ষে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম সচল থাকছে। বুধবার সকাল থেকেই অন্যান্য দিনের মতো যথারীতি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী দুদেশের যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। যাত্রীরা বাংলাদেশ থেকে যেমন ভারতে যাচ্ছেন তেমনি ভারত থেকে বাংলাদেশে আসছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম