প্রবাসীদের টাকা বিনা খরচে দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪১

আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি) অর্থনীতিতে প্রবাসীদের অবদান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘প্রবাসীরা যেন বিনা খরচে দেশে টাকা পাঠাতে পারেন, সে ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে।’ বৃহস্পতিবার (২০সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমিতে ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৭’ অনুষ্ঠানে এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘এখন প্রবাসীদের ফি দিয়ে টাকা পাঠাতে হয়। ফি দিয়ে যেন পাঠাতে না হয়, তার একটি প্রস্তাব আমরা বিবেচনা করছি।’ তিনি বলেন, ‘যারা রেমিটেন্স পাঠান, তাদের একটা কষ্ট আছে। তাদের কীভাবে সে খরচ দেওয়া যায়, তা নিয়ে কাজ চলছে। আশা ছিল, স্কিমটি কিছুদিনের মধ্যে বাস্তবায়ন  করতে পারবো। তবে আমি নিশ্চিত নই, এটি করে যেতে পারবো কিনা। তবে ভবিষ্যৎ সরকার তা এগিয়ে নেবে।’

যখন পাকিস্তান ছিল, তখনও রেমিটেন্স আসতো উল্লেখ করেন অর্থমন্ত্রী বলেন, ‘তখন রেমিটেন্স আনার জন্য কিছু ব্যবস্থা ছিল। বন্ড অ্যান্ড পারচেস ছিল। কিন্তু তখন আসা ওই রেমিটেন্সের প্রভাব অর্থনীতি ও মুদ্রানীতিতে তেমন ভালো ছিল না। এখনও অনেকেই বলেন, আগের ওই পদ্ধতির কথা। আমি এটার ঘোর বিরোধী। আমি শক্তভাবে এর আপত্তি জানাই। বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের শুধু অভিনন্দন দেওয়াই ঠিক নয়। অভিনন্দন তাদের প্রাপ্য। তারচেয়ে বড় কথা তারা অর্থনীতির ভিত মজবুত করছে।’

অনুষ্ঠানে এই বছর পাঁচটি ক্যাটাগরিতে মোট ৩৭টি অ্যাওয়াড দেওয়া হয়। ২৯ জন ব্যক্তি, ৫ ব্যাংক ও  প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন তিনটি এক্সচেঞ্জ হাউজকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার আহমেদ ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মুনিরুছ সালেহিন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বাংলদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আব্দুর রহিম।

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম