‘সিটি বাইক লোন’ চালু করলো সিটি ব্যাংক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ অক্টোবর ২০১৮, ১১:২৩আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১১:২৩

সিটি বাইক লোন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা মোটরসাইকেল কেনার সুবিধা দিতে চালু হলো ‘সিটি বাইক লোন’। মাসিক কিস্তির মাধ্যমে ক্রেতাদের এই সুবিধা দিচ্ছে সিটি ব্যাংক। বুধবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটি।

প্রাথমিকভাবে ঢাকা শহরে সিটি ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত ডিলারদের শোরুম থেকে বাইক লোনের সুবিধা পাওয়া যাবে। এজন্য ক্রেতাকে ব্যাংকের কোনও শাখায় যাওয়ার প্রয়োজন নেই। একজন ক্রেতা মোটরসাইকেল মূল্যের ৮০ শতাংশ পর্যন্ত লোন সুবিধা পাবেন। লোন পরিশোধের জন্য সর্বাধিক ২৪ মাস পর্যন্ত কিস্তির সুবিধা পাবেন।

সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ডিলারদের উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর. কে. হুসেইন ‘সিটি বাইক লোন’ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, ‘মোটরসাইকেলের চাহিদা দিন দিন বাড়ছে। মানুষ এখন স্বল্প সময়ে স্বল্প খরচে গন্তব্যে যেতে চায়। পার্শ্ববর্তী দেশগুলোতেও একই প্রবণতা দেখা যাচ্ছে। মানুষের এই ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য আমরাই এই লোন সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছি।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন সিটি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. অরূপ হায়দার, হেড অব টু হুইলার লোন মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম