অ্যাকর্ডের অধীনে থাকা পোশাক কারখানা আরসিসি'র কাছে হস্তান্তর শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৮, ০২:২৩আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ০২:২৯

অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ বাংলাদেশের পোশাক কারখানার সংস্কার কাজের তদারকিতে থাকা ইউরোপীয় দেশগুলোর ক্রেতাদের জোট অ্যাকর্ড তাদের কারখানাগুলো রিমিডিয়েশন কো-অর্ডিনেশন সেল বা সংস্কারকাজ সমন্নয় সেলের (আরসিসি) কাছে হস্তান্তর শুরু করেছে।
তৈরি পোশাক কারখানার সংস্কারকাজে সমন্বয়ের উদ্দেশ্যে গঠিত আরসিসি’র কাছে হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে অ্যাকর্ড (অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ) বুধবার (২৩ অক্টোবর) ঢাকা, গাজীপুর এবং চট্টগ্রামের ২০টি কারখানা হস্তান্তর করেছে। এর মধ্যে ঢাকায় ১২টি, গাজীপুরে ৫টি এবং চট্টগ্রামের ৩টি কারখানা রয়েছে।
পোশাক কারখানার সংস্কারকাজ সমন্বয়ের জন্য বাংলাদেশ সরকার গত বছরের ১৪ মে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের অধীনে আরসিসি গঠন করে। ইতোমধ্যে আরসিসি’র সক্ষমতা বাড়ানো হয়েছে, জনবলও বাড়ানো হয়েছে। কারখানা ভবনের কাঠামোগত নিরাপত্তা, বিদুৎ ও অগ্নিনিরাপত্তাসহ উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এবং আর্ন্তজাতিক শ্রম সংস্থা-আইএলও যৌথভাবে শতাধিক প্রকৌশলী নিয়োগ দিয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের মর্মান্তিক রানা প্লাজার দুর্ঘটনার পর ইউরোপীয় ক্রেতাদের জোট ‘অ্যাকর্ড’এবং আমেরিকার দেশগুলোর ক্রেতাদের জোট ‘এ্যালায়েন্স’দেশের পোশাক কারখানাগুলোর নিরাপত্তা জোরদার এবং সংস্কার কার্যক্রমে অংশ নেয়।

আরও পড়ুন: মেয়াদ শেষেই চলে যাবে অ্যাকর্ড

/এসআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম