শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমার পরিমাণ তিনশ কোটি ছাড়িয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৮, ২০:৪৩আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২০:৫০

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমার পরিমাণ তিনশ কোটি ছাড়িয়েছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক এ তথ্য জানান।  রবিবার (১১ নভেম্বর) সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড এর গত এক বছরের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘জমা পড়া সাড়ে তিনশ কোটি টাকার মধ্যে তিনশ ২৩ কোটি এফডিআর করা আছে। তহবিলে নগদ রয়েছে ২ কোটি টাকা। এ পর্যন্ত শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়েছে ২৫ কোটি টাকা।’

সিনজেন্টা বাংলাদেশ লি. এর ব্যবস্থাপনা পরিচালক এ.এম.এম. গোলাম তৌহিদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল শ্রম প্রতিমন্ত্রীর কাছে কোম্পানির গত এক বছরের মোট লাভের এক দশমাংশ অর্থাৎ ২৩ লাখ ৪০ হাজার ৬৫৬ টাকার চেক হস্তান্তর করেন। সিনজেন্টা ২০১৩ সাল থেকে নিয়মিত এ তহবিলে লভ্যাংশের অর্থ দিয়ে আসছে।         

উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমার বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি, বিদেশি ও বহুজাতিক মিলে ১২২টি কোম্পানি এ তহবিলে অর্থ দিয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আউয়াল, সিনজেন্টা বাংলাদেশ লি. এর কোম্পানি সচিব এবং হেড অব ফিন্যান্স এম মশিউর রহমান এবং ফাইন্যান্স সার্ভিস লিডের এম মশিউর রহমান উপস্থিত ছিলেন।

/এসআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম