৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সামিট পাওয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৮, ২০:০৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২০:১১

সামিট পাওয়ার লিমিটেডের বার্ষিক সাধারণ সভা শেয়ার হোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সামিট পাওয়ার লিমিটেড। রবিবার (৯ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সামিট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান, পরিচালক আঞ্জুমান আজিজ খান, পরিচালক জাফর উদ্দিন খান, পরিচালক মো. ফরিদ খান, পরিচালক ফয়সাল করিম খান, পরিচালক আজিজা আজিজ খান, ব্যবস্থাপনা পরিচালক লে. জে. (অব.) প্রকৌশলী আবদুল ওয়াদুদ, পরিচালক ফারুক আহমেদ সিদ্দীকী, পরিচালক হেলাল উদ্দীন আহমেদ, পরিচালক আরিফ আল ইসলাম, পরিচালক মুস্তাফিজুর রহমান খান এবং ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার অ্যান্ড কোম্পানির সেক্রেটারি স্বপন কুমার পাল প্রমুখ।
সামিট পাওয়ার জানায়, তারা দেশের বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনে শীর্ষস্থানীয় ট্রিপল ‘এ’ রেটিংপ্রাপ্ত এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান। বর্তমানে সামিট গ্রুপ মোট ১ হাজার ৯৪১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে। সামিট পাওয়ার সম্প্রতি গাজীপুরের কড্ডায় মোট ৪৪৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে।

/এসএনএস/ওআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম