কাস্টমস কর্মকর্তাদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৮, ২২:৪৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:৫০

কাস্টমস কর্মকর্তাদের মানববন্ধন তামাবিল বন্দরে কাস্টমস কর্মকর্তাদের ওপর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন ঢাকাসহ দেশের বিভিন্ন বন্দরের কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা। একই সময়ে সারাদেশে কাস্টমস কর্মকর্তারা এই কর্মসূচি পালন করেন।
এদিকে বিজিবি সদস্যদের জবাবদিহিতার আওতায় আনার দাবিতে রবিবার এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার সঙ্গে দেখা করেছেন কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের একটি প্রতিনিধি দল। তারা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে সিলেটের তামাবিল স্থলবন্দরের যাত্রীর ব্যাগ তল্লাশিকে কেন্দ্র করে বিজিবি ও কাস্টমস কর্মকর্তাদের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে বিজিবি সদস্যরা কাস্টমস কর্মকর্তাদের মারধর করেন। এতে ডেপুটি কমিশনারসহ ৬ জন কর্মকর্তা আহত হন। তার মধ্যে সহকারী রাজস্ব কর্মকর্তা তুহিন ও মোস্তাফিজ নামে ২ কর্মকর্তা গুরুতর আহত হন।
কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের দাবি, হামলার সঙ্গে সংশ্লিষ্ট বিজিবি সদস্যদের জবাবদিহিতার আওতায় আনা হোক। তা না হলে আন্দোলন চালিয়ে যাবেন তারা।

/জিএম/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি