কাস্টমস কর্মকর্তাদের মারধর করার প্রতিকার চান এনবিআর চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৮, ১৮:১১আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৮:১৩

মোশাররফ হোসেন ভূঁইয়া (ছবি- সংগৃহীত) সিলেটের তামাবিল কাস্টমস কর্মকর্তাদের বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মারধর করার ঘটনার নিন্দা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। সোমবার (১০ ডিসেম্বর) সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ের সামনে ভ্যাট সপ্তাহ উদ্বোধনকালে তিনি এ নিন্দা জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সামান্য ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সিলেটের তামাবিল শুল্ক স্টেশনে আমাদের কাস্টমস কর্মকর্তাদের বিজিবি’র সদস্যরা মারধর করেছে। তাদের রক্তাক্ত করেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এটির অবশ্যই আমরা প্রতিকার চাই।’
অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো। তার কাছে বিজিবির সদস্যদের বিচার চেয়ে লিখবো।’ কর্মকর্তাদের ধৈর্য ধরার নির্দেশ দিয়ে তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। তাই সরকারকে কোনোভাবেই বিব্রত করা ঠিক হবে না। ভবিষ্যতে আর যেন এ রকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কর্তৃপক্ষকে লক্ষ্য রাখতে হবে।

/জিএম/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম