ক্লপের সঙ্গে টাচলাইনে মতবিরোধ নিয়ে সালাহ, ‘কথা বললে আগুন লাগবে’

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪, ২১:৪৫আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২১:৪৫

লিভারপুল এক গোল খেয়েও লিড নিয়েছিল। কিন্তু ৭৭ মিনিটে ওয়েস্ট হ্যাম গোল করে তাদের লিগ শিরোপার আশায় বড় ধাক্কা দেয়। লন্ডন স্টেডিয়ামে শনিবার ২-২ গোলে ড্রয়ের হতাশার দিনে আলোচনার কেন্দ্রে ছিল টাচলাইনে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের সঙ্গে তারকা স্ট্রাইকার মোহাম্মদ সালাহর মতবিরোধ। কী নিয়ে তাদের তর্কাতর্কি হলো, তা জানার কৌতুহল দমন করতে পারেননি সাংবাদিকরা। কিন্তু গুরু ও শিষ্য দুজনই ঠোঁটে আঙুল দিয়ে রেখেছেন। 

খেলা শেষ হওয়ার ১৩ মিনিট বাকি থাকতে বেঞ্চ থেকে সালাহকে উঠান ক্লপ। মাঠে ঢোকার অপেক্ষায় ছিলেন মিশরীয় ফরোয়ার্ড। ওই সময় দুজনের মধ্যে কিছু একটা নিয়ে মতবিরোধ ছিল স্পষ্ট দৃশ্যমান।

ম্যাচ শেষের বাঁশি বাজার পর এনিয়ে মিক্সড জোনে সাংবাদিকদের কৌতুহলে পানি ঢাললেন সালাহ, ‘আমি কথা বললে আগুন লাগবে।’

সালাহর কাছে উত্তর না পাওয়ায় সংবাদ সম্মেলন কক্ষে মতবিরোধের কারণ কি জানতে চাইলে ক্লপ বললেন, ‘ড্রেসিংরুমে আমাদের এটা নিয়ে কথা হয়ে গেছে। আমার জন্য বিষয়টা এখানেই শেষ, এই তো।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের