রিজার্ভ ফের ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৮, ১৮:০১আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৮:০৭

ডলার (সংগৃহীত ছবি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩২ বিলিয়ন ডলার (তিন হাজার ২০০ কোটি টাকা) ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩২ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত কয়েক বছর ধরে অব্যাহতভাবে রিজার্ভ বাড়ার রেকর্ড গড়ছিল।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার আমদানি খরচ হিসেবে এই রিজার্ভ দিয়ে আট মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের ২১ জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৩৩ বিলিয়ন (৩ হাজার ৩০১ কোটি) ডলার। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর অর্থনীতির অন্যতম প্রধান এই সূচক ৩১ বিলিয়ন ডলার ছাড়ায়। ওই বছরের ৪ নভেম্বর ছাড়ায় ৩২ বিলিয়ন ডলার। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। এরপর আর ৩৩ বিলিয়ন ডলার ছাড়ায়নি। আমদানি বাড়ায় রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। গত নভেম্বরে তা ৩১ বিলিয়ন ডলারেরও নিচে নেমে যায়। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং রফতানি আয় বাড়ায় ভোটের আগে সেই রিজার্ভ আবার ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো।

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম