হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৪, ০৯:৪৯আপডেট : ০৮ মে ২০২৪, ১১:৪১

গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তি বিষয়ক একটি চুক্তি নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার অবশিষ্ট মতভেদ দূর করা সম্ভব বলে আশাবাদী যুক্তরাষ্ট্র। দেশটি মনে করছে, হামাসের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবটি নিয়ে আলোচনার মাধ্যমে তা দূর করা যেতে পারে। মঙ্গলবার (৭ মে) এই কথা বলেছেন হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি। কায়রোতে বুধবার এই বিষয়ক আলোচনা পুনরায় শুরু হবে এমন সিদ্ধান্ত নেওয়ার পরপরই এই কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বুধবারের আলোচনাকে সামনে রেখেই মঙ্গলবার মিসরের সঙ্গে গাজার প্রধান দুটি ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। টানা সাত মাস ধরে চলা এই যুদ্ধে দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। সেখানে গৃহহীন ও অনাহারী মানুষদের জন্য ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলো এখন বন্ধ রয়েছে।

কিরবি বলেছেন, হামাসের পুনর্মূল্যায়ন করা প্রস্তাবটিতে যে সব প্রস্তাব রাখা হয়েছে তা নিয়ে নতুন করে আলোচনার মাধ্যমে চুক্তিটির ফাঁকফোকরগুলো ‘একেবারে ঠিক’ করা যাবে। তবে প্রস্তাবে উল্লেখিত সেসব বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।

মঙ্গলবার কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেছিলেন হামাস, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতারের প্রতিনিধিরা। অংশগ্রহণকারী পাঁচটি দলই এই আলোচনা বুধবার পুনরায় শুরু করার বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

বুধবার কায়রো থেকে ইসরায়েল যাওয়ার কথা রয়েছে সিআইএ পরিচালক বিল বার্নসের। সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন তিনি। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র এই তথ্য জানিয়েছে।

সোমবার ইসরায়েল বলেছিল, মিসরের যে প্রস্তাবে হামাস রাজি হয়েছে সেটি ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়। কেননা, মিসরের ওই প্রস্তাবে এমন কিছু সিদ্ধান্তের কথা বলা হয়েছে যা ইসরায়েল মেনে নেবে না।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম