বেস্ট ইলেক্ট্রনিক্সের বার্ষিক সম্মেলনে ২০১৯ সালকে সবুজ বছর ঘোষণা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৯, ১৭:০০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০৪

বেস্ট ইলেক্ট্রনিক্সের বার্ষিক সম্মেলনে ২০১৯ সালকে সবুজ বছর ঘোষণা বেস্ট ইলেক্ট্রনিক্সের দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে। গত ১৩ ও ১৪ জানুয়ারি এই আয়োজনে ২০১৯ সালকে সবুজ বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সবুজ বছর ঘোষণার অংশ হিসেবে এ বছরের মধ্যে ১৫০টি নিজস্ব শোরুম ও ৫০০ ডিলার পয়েন্ট স্থাপনের লক্ষ্য স্থির করেছে বেস্ট ইলেক্ট্রনিক্স।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বেস্ট ইলেক্ট্রনিক্সের চেয়ারপারসন শারমিন মমতাজ। তিনি মনে করেন— দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ীও হতে হবে। এজন্য দেশব্যাপী ১১৮টি শোরুম ও ২০০’রও বেশি ডিলার পয়েন্টে বিদ্যুৎ সাশ্রয়ী বিশ্বনন্দিত সব ইলেক্ট্রনিক্স পণ্য নিয়ে এসেছে বেস্ট ইলেক্ট্রনিক্স।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সম্মেলনে অংশ নেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান, পরিচালক (বিক্রয়) সৈয়দ আশহাব জামান, পরিচালক (বিপণন) সৈয়দ তাহমিদ জামান ও সব শোরুমের ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ