দেশে সবচেয়ে বেশি প্রয়োজন পরিবেশবান্ধব প্রযুক্তি: বিডা চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৯, ০০:৩৩আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০০:৩৫

125বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেছেন, আগামী ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে এগুচ্ছে। এ সময় দেশের উন্নয়নে সবচেয়ে বেশি প্রয়োজন পরিবেশবান্ধব প্রযুক্তি। রবিবার (২০ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড আয়োজিত `বাংলাদেশের লুব্রিক্যান্ট এবং বিদ্যুৎ খাতে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রযুক্তি' বিষয়ক সেমিনারে দুটি প্রযুক্তির উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

ন্যানো ও নিনাস নামের পরিবেশবান্ধব প্রযুক্তি দুটি বাজারে এনেছে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। প্রতিষ্ঠানটি দাবি করেছে, ন্যানো ও নিনাস নামের পরিবেশবান্ধব প্রযুক্তি দুটি যথাক্রমে ট্রান্সফার্মার ও ইঞ্জিনের কার্যক্ষমতা বাড়াতে সক্ষম। এ প্রযুক্তির ব্যবহার বাংলাদেশে এটিই প্রথম বলে দাবি করছেন উদ্যোক্তারা। বিএনও ব্র্যান্ড বাজারজাত করা এ কোম্পানিটি সুইডেনের ট্রান্সফরমার তেল প্রযুক্তি ‘নিনাস’ এবং ফিনল্যান্ড থেকে ‘ন্যানো’ প্রযুক্তি ইঞ্জিন লুব্রিক্যান্টস চালু করেছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত চারলোটা স্কালাইটার, বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইজাজ হোসাইন। লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সেমিনারে এ খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিডার চেয়ারম্যান বলেন, বাংলাদেশের অর্থনীতির ক্রমেই বিকাশ হচ্ছে। ২০৪১ সালের মধ্যে এ দেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে। এর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিবেশবান্ধব প্রযুক্তির। আশা করছি লুব-রেফ বাংলাদেশ যে নতুন প্রযুক্তি এনেছে তা অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করবে।

বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ২০ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, বিদ্যুতের ক্রমবর্ধমান উৎপাদন ও চাহিদা বৃদ্ধিও কারণে এই সংক্রান্ত লুব অয়েলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। দেশের অর্থনীতির বিকাশের কারণে যে কোনও ধরনের পণ্যের চাহিদাও বৃদ্ধি পায়। লুব অয়েল তাদের ন্যায় একটি।

ন্যানো-টেকনোলজিতে উৎপাদিত লুব্রিকেন্টস ব্যবহারে ইঞ্জিনের পারফরম্যান্স বৃদ্ধি, ৫ শতাংশেরও বেশি তেল খরচ হ্রাস এবং পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করবে বলে দাবি প্রতিষ্ঠানটির। পাশাপাশি নিনাস নামের লুব্রিকেন্ট উৎপাদন করা হচ্ছে ট্রান্সফরমারে ব্যবহারের জন্য। একটানা ৫০ থেকে ৬০ বছর ব্যবহারের পর শোধনের মাধ্যমে ১০০ ভাগ তেলই আবারও ব্যবহারের উপযোগী করা সম্ভব বলে জানিয়েছেন আয়োজকরা।

লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ বলেন, দেশে শিল্প কারখানা স্থাপনের হার বাড়ছে। তাই এই খাতের চাহিদার কথা বিবেচনা করে নতুন প্রযুক্তি দুটি নিয়ে এসেছি। এটি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী, যা ৫০ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। এটি নবায়নযোগ্য বলেও তিনি জানান।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের