‘রিজার্ভ চুরির টাকা তিন বছরের মধ্যে ফেরত পাবে বাংলাদেশ ব্যাংক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৩





বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

চুরি হওয়া রিজার্ভের টাকা আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ ব্যাংক ফেরত পাবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমালুল হোসেন কিউসি। তিনি বলেন, ‘বছর তিনেকের মধ্যে টাকা ফেরত আসবে বলে আশা করা যায়। এই মামলায় খরচ হবে ঘণ্টার হিসাবে।’ রবিবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের আদালতে মামলাটি পরে করা হলো কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আজমালুল হোসেন জানান, মামলার পেছনে তারা বেশি সময় ব্যয় করেছেন। বিভিন্ন তদন্ত ও রিপোর্ট কালেকশনে সময় ব্যয় হয়েছে। মূল অপরাধী ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক-আরসিবিসি যাতে কিছু জানতে না পারে সেজন্য দেরি হয়েছে। তিনি বলেন, ‘আরসিবিসি অবৈধভাবে এই টাকা চুরি করেছে এবং এই টাকা কোথায় কোথায় খরচ হয়েছে সেটা প্রমাণ হবে।’

যুক্তরাষ্ট্রের আদালতে সাত প্রতিষ্ঠান, ১৫ ব্যক্তি ও অজ্ঞত ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান কিউসি।
এ সময় মামলায় কত টাকা খরচ হবে সে বিষয়ে কিউসি কোনও তথ্য দেননি। তবে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান খরচের বিষয়ে কিছু তথ্য দেন। তিনি বলেন, ‘এই মামলায় এ পর্যন্ত তিন কোটি টাকার বেশি খরচ হয়নি। এখানে খরচ মুখ্য নয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মামলাটি করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএফআইইউ’র পরামর্শক দেব প্রসাদ দেবনাথ, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলামসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/জিএম/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম