কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জুলাই ২০২৫, ১৪:৫৩আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৪:৫৩

গত ১৪ জুন বাফুফের সংবাদ সম্মেলনে হঠাৎ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চেয়ে বসেন নির্বাহী কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। এর রেশ দুই সপ্তাহ না যেতেই এবার নিজেই ‘শাস্তি’ পেলেন টিমস কমিটির অন্যতম এই সদস্য। জাতীয় টিমস কমিটি থেকে অপসারিত হয়েছেন শাহীন! আজই সভাপতি ও টিমস কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের স্বাক্ষরিত চিঠি পেয়েছেন এই কর্মকর্তা। 

শাহীনকে অব্যাহতি দেওয়ার সুনির্দিষ্ট কোনও কারণ চিঠিতে উল্লেখ নেই। নির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি ফুটবল উন্নয়নে সম্পৃক্ত থাকবেন, এমন কথা লেখার পাশাপাশি জাতীয় দল কমিটি থেকে অপসারণের বিষয়টি রয়েছে। 

এই প্রসঙ্গে শাহীন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজই সভাপতি স্বাক্ষরিত চিঠি পেয়েছি। আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে কোনও সমস্যা নেই। নির্বাহী কমিটিতে তো আছি। তবে আমি এখনও মনে করি বাংলাদেশ দলের স্বার্থে  হাভিয়ের কাবরেরার পদত্যাগ করা উচিত। এটা আমি মনে করি অনেকেরই দাবি।’

এদিকে নির্বাহী কমিটির দুজন সদস্য এর আগে বিতর্কিত মন্তব্য করলেও তাদের বিরুদ্ধে কিছু করা হয়নি। শুধু শাহীনের ওপর দিয়ে ঝড় গেলো!

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী