মৎস্য প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রাজিল প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৬

বাংলাদেশ সরকার মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দুই সদস্যবিশিষ্ট ব্রাজিলের একটি প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জবা তাবাজারা ডি অলিভেইরা জুনিয়র। তারা এদেশে পশুসম্পদ ও আমিষের উৎপাদন বৃদ্ধিসহ উন্নতজাতের দুধেল গাভী এবং গরু আমদানির ব্যাপারে মতবিনিময় করেন।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) মতবিনিময় সভায় বাংলাদেশের পক্ষে ব্রাজিলের প্রযুক্তিগত সহযোগিতা চাওয়া হলে ব্রাজিলের রাষ্ট্রদূত তার আশ্বাস দেন। একপর্যায়ে বাংলাদেশের পশুসম্পদের উন্নয়নে ব্রাজিলের পক্ষ থেকে লিখিত প্রস্তাব আহ্বান করা হয় এবং রাষ্ট্রদূত তাতে সম্মতি দেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাজিলের রাষ্ট্রদূত এদেশে মাংস আমদানির প্রস্তাব দিলে প্রতিমন্ত্রী দেশের জাতীয় নীতির কথা উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশে বিশ্বের অপর কোনও দেশ থেকে মাংসের বাণিজ্যিক আমদানি নিষিদ্ধ আছে। তবে, ভিয়েনা কনভেনশন এবং কূটনৈতিক নীতির আওতায় বিদেশিদের জন্য কূটনৈতিক চ্যানেলে আনা সীমিত পরিমাণ মাংস এ নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না।’ 

মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, যুগ্মসচিব ড. এ কে এম মুনুরুল হক ও প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি হীরেশ রঞ্জন ভৌমিক উপস্থিত ছিলেন। 

 

/এসআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম